News Flash

Image

রাজ্যজুড়ে দোল উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ বছরভর নানা পার্বণ, নানা উৎসব, আনন্দের সময়৷ তবে সেই উৎসবের সূচনা কিন্তু হয় দোল উৎসব  দিয়েই৷ ফাল্গুণের পূর্ণিমা তিথিতে দোল উৎসব হয়৷ শাস্ত্র অনুযায়ী, দোল পূর্ণিমা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র৷ মঙ্গলবার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় দোল পূজা৷ দোল বা হোলি সম্প্রীতির উৎসব, তা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই৷ কিন্তু এক একটা সময় আসে, যখন সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব শব্দ বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে৷ তাই এইবারের দোল উৎসবে হিংসা, বিদ্বেষ বা সামাজিক দূরত্ব ভুলতে পারাই সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে ধরা দিক প্রত্যেকের কাছে এমনটাই কাম্য৷ সবার রঙে রঙ মেলাতে যেন প্রত্যেকে সফল হয়৷ সবাই নিরাপদে উৎসবে মাতবে এটাই কাঙ্খিত৷ সবাইকে মিলে লক্ষ্য রাখতে হবে, নিজের আনন্দ যেন অন্য কারও অশান্তির কারণ না হয়৷ সবাই  মিলে এইগুলো লক্ষ্য রাখতে পারলেই দোল সবচেয়ে রঙিন হয়ে ধরা দেবে৷ মঙ্গলবার দোল পূর্ণিমা৷ এদিন বিভিন্ন মন্দির গুলিতে সকালে হয় দোল পুজা৷  অন্যান্য বছরের ন্যায় এই বছরও আগরতলার ইস্কন মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, উমামহেশ্বর মন্দির সহ অন্যান্য মন্দির গুলিতে একই চিত্র ধরা পড়ে৷ হিন্দু ধর্মের অনুসারীদের পবিত্র দিন হচ্ছে দোল পূর্ণিমা৷ ভগবান শ্রী কৃষ্ণ এই দোল উৎসব পালন করেছিলেন৷ দশ অবতারের মধ্যে অন্যতম অবতার ছিলেন শ্রী কৃষ্ণ৷ বিভিন্ন সময়ে বিভিন্ন রুপে তিনি আবির্ভূত হয়েছেন৷ দশম অবতারের আবির্ভাব হওয়ার সময় এখনো আসেনি৷ অশুভ শক্তির বিনাসের মাধ্যমে শুভ শক্তির আবির্ভাবের দিন দোল উৎসব৷ রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক তাঁর উৎসবের দিনে এই কামনা করেন  উমামহেশ্বর মন্দিরের পুরোহিত৷ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই উৎসবে মেতে ওঠেন বলে জানান এক মহিলা৷ দোল পূজার মাধ্যমে ধর্মীয় আচার শেষে আবির খেলায় সকলে মেতে উঠবেন বলেও জানান তিনি৷ সৎ সঙ্গ লাভের মাধ্যমে আনন্দে মেতে থাকার দিন হোলি৷ তাই সকলে আনন্দে মেতে উঠবেন বলে আশা ব্যক্ত করেন তিনি৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top