News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অষ্টম শ্রেণীর ছাত্রকে হাত-পা বেঁধে জলাশয় ফেলে  হত্যার চেষ্টা, অল্পেতে রক্ষা
Image

অষ্টম শ্রেণীর ছাত্রকে হাত-পা বেঁধে জলাশয় ফেলে  হত্যার চেষ্টা, অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ গৃহশিক্ষকের বাড়ি থেকে পড়া শেষে বাড়ি ফেরার পথে ধলাই জেলার কমলপুরের বালিগাও গ্রাম পঞ্চায়েতের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে রাস্তায় আটক করে হাত পা বেঁধে হত্যার উদ্দেশ্যে জলে ফেলে দেওয়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রাইভেট শিক্ষকের কাছে পড়াশুনা করে বাড়ি ফেরার পথে জীতেশ চক্রবর্তী (১৪) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রকে গলায় দড়ি দিয়ে হাত পা বেঁধে অপহরণ করে হত্যা করার উদ্দেশ্যে  ছড়ার জলে ফেলে দেয় অপহরণকারী৷ শব্দ পেয়ে পার্শবর্তী বাড়ির লোকজন ছোটে আসেন৷ তাকে ফেলে দুষৃকতকারীরা পালিয়ে যায়৷ পরে তাকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তার অবস্থা  আশঙ্কা জনক৷ এই ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কমলপুর থানার বালিগাঁও গ্রামে৷ শনিবার সন্ধ্যায় অষ্টম শ্রেণীর ছাত্র জীতেশ চক্রবর্তী গ্রামের জনৈক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়া পথে নৃপেন্দ্র দেবনাথ ও সুমেন দেবনাথ নামে দুই দুষৃকতকারী এই ঘটনা  সংগঠিত করেছে বলে অভিযোগ ৷ তাদের চিনতে পেরে কমলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে৷ খবর পেয়ে কমলপুর থানার পুলিশ বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ছুটে যায়৷  এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top