News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে স্বদলীয় দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত শাসক দল সমর্থিত পরিবারের মহিলা
Image

ধর্মনগরে স্বদলীয় দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত শাসক দল সমর্থিত পরিবারের মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ রাজনৈতিক হিংসা যেন কিছুতেই  পিছু ছাড়তে চাইছে না ৷ এবার যুবরাজনগর বিধানসভা এলাকায় শাসক দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে শাসকদলীয় দুর্বৃত্তদের হামলা৷অভিযোগ আক্রান্ত মহিলা পূর্ণিমা দেবের৷ ঘটনা উওরের ৫৭ নং যুবরাজনগর বিধানসভার পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের অধীন ৭ নং ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় এলাকার বিজেপি আশ্রিত দুষৃকতীদের দ্বারা এই ঘটনা সংগঠিত হয় রবিবার রাতে৷ এদিন রাতেই দমকল বিভাগে এই খবরে যেতেই ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায় দমকল কর্মীরা,দমকল কর্মীরা জানায় মহিলার নাম পূর্ণিমা দেব বয়স (৬৭),বাড়ি পশ্চিম দেওয়ানপাশার ৭ নং ওয়ার্ডে স্বামী মৃত শ্যামল দেব,দমকল কর্মীরা জানায় স্থানীয় লোকেদের দ্বারা আক্রমণের শিকার হন উক্ত মহিলা,এমনটাই জানা গেছে স্থানীয়দের কাছ থেকে৷ এদিকে আহত মহিলা পূর্ণিমা দেব জানান,স্বামী মারা যাবার পর প্রায় ৫ মাস যাবত উনারা দলীয় কোন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে জড়িত নয়,কিন্তু তাঁর পরিবার শাসক দল বিজেপি সমর্থিত৷ কিন্তু রবিবার রাতে শাসক দল আশ্রিত কিছু দুর্বৃত্তদের দ্বারাই আক্রান্ত হতে হয় তাঁকে৷ সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি তাদের নাম জানান,স্থানীয় এলাকার অভি নন্দী,নিরঞ্জন ধর ও শ্রীবাস দেব একি সাথে নাকি আক্রমণ চালায় তাঁর ওপর এমনটাই অভিযোগ করেন আক্রান্ত মহিলা পূর্ণিমা দেব৷ পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে৷ বর্তমানে ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বুক কিপারের বিরুদ্ধে থানায় মামলা

তেলিয়ামুড়া, ২৫ জুন: আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচিত মহারানীপুর কাণ্ডে নতুন মোড় এসেছে। এবার সরকারি সিল ও…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

উন্নয়নের দাবির মাঝেই মৃত্যুফাঁদে পদ্মবিলের সেতু, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে দুই শতাধিক পড়ুয়া

আগরতলা, ২৫ জুন: সরকারের উন্নয়নের দাবির বিপরীতে উত্তর ত্রিপুরার পানিসাগর বিধানসভার অন্তর্গত উত্তর পদ্মবিল ও দক্ষিণ পদ্মবিল গ্রাম…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

দারিদ্র্যকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম রাহুল, শিক্ষক হওয়ার স্বপ্নপূরণে মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা

আগরতলা, ২৫ জুন : চরম আর্থিক অনটন ও প্রতিকূলতার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের জোরে এবারের উচ্চ…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

কলকাতার সর্বভারতীয় যুব জমায়েতে যোগ দিতে ত্রিপুরা থেকে এআইডিওয়াইও-র প্রতিনিধি দল রওনা

আগরতলা, ২৪ জুন : আগামী ২৭ জুন কলকাতায় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য সর্বভারতীয় যুব জমায়েতে…

ByByTaniya Chakraborty Jun 25, 2026
Scroll to Top