News Flash

  • Home
  • দেশ
  • সংশোধন…নগাঁওয়ে ৯.১৩ কোটি টাকার মরফিন উদ্ধার, গ্রেফতার দুই
Image

সংশোধন…নগাঁওয়ে ৯.১৩ কোটি টাকার মরফিন উদ্ধার, গ্রেফতার দুই

নগাঁও (অসম), ৬ মার্চ (হি.স.) : নগাঁও জেলার জখলবন্ধায় রাজ্য পুলিশের অ্যান্টি নারকোটিক টিমের অভিযান প্রায় ৯ কোটি ১৩ লক্ষ টাকার মরফিন উদ্ধার হয়েছে। মাদক পাচারের অভিযোগে দুই নেশা কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে।

নগাঁওয়ের পুলিশ সুপার লীনা দোলে জানান, নিৰ্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের অ্যান্টি নারকোটিকের এক দল রবিবার রাতে জখলাবন্ধায় অভিযান চালিয়েছিল। অভিযান চলাকালীন ডব্লিউবি ০২ এএ ৭২১১ পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশন নম্বরের একটি সেডান গাড়ি আটক করে তাতে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে সেডান গাড়ি থেকে উদ্ধার হয় ১৮.২৭ কিলোগ্রাম মরফিন। উদ্ধারকৃত মরফিনগুলির আন্তর্জাতিক বাজার মূ্ল্য প্রায় ৯.১৩ কোটি টাকা। এর সঙ্গে গাড়ির চালক সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে, জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার লীনা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানতে পেরেছেন, ধৃতরা গুয়াহাটির বশিষ্ঠ এলাকার বাসিন্দা। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানাতে অক্ষমতার কথা জানিয়ে তিনি বলেন, বিষয়টির তদন্ত করছেন। মাদক পাচারের লিঙ্কও খোঁজে বের করা হচ্ছে৷ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অতীত কোনও রেকর্ড আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, তাঁরা বিপুল পরিমণের মরফিন উদ্ধার সংক্রান্ত ঘটনার তদন্ত করতে সিআইডি-র সহায়তা নিচ্ছেন। এই মামলা গুয়াহাটি মেট্রো পুলিশের কাছেও পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর তদন্তের গতি বাড়ানো হবে, যোগ করেন পুলিশ সুপার লীনা দোলে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top