News Flash

  • Home
  • বিদেশ
  • আহমদিয়া সম্প্রদায়ের উপরে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জড়িত, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

আহমদিয়া সম্প্রদায়ের উপরে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জড়িত, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ৬ মার্চ (হি.স.) : বাংলাদেশের পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে হিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জড়িত। সোমবার বাংলাদেশ সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একই সঙ্গে এ ঘটনায় গ্রেফতার বিএনপির এক নেতা স্বীকারোক্তিও দিয়েছেন বলে জানান তিনি।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে পঞ্চগড়ের ঘটনা সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এ ঘটনায় সাতটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিএনপির নেতা ফজলে রাব্বী রয়েছেন। তিনি স্বীকারোক্তি দিয়েছেন, তারা অনুষ্ঠান বন্ধ করার জন্য এসেছিলেন। ঘটনার নেপথ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, জামায়াতের কর্মী ও বিএনপির নেতারা জড়ো হয়ে আহমদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানটি করতে বাধা দেন। একপর্যায়ে তাদের বাড়িঘরে আগুন দেন। যেখানে অনুষ্ঠান হচ্ছিল, সেখানেও আগুন দেওয়া হয়। এতে আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্য মারা যান। একজন শিবির নেতা, যিনি সেখানে গিয়েছিলেন, তিনিও এ ঘটনায় আহত হন। পরে মারা যান।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ধৈর্যের সঙ্গে ঘটনাটি মোকাবিলা করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এ মুহূর্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন মামলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের কোনও ব্যর্থতা আছে কিনা, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও গাফিলতি থাকলে তা অবশ্যই দেখা হবে। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগ, সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই তরুণ নিহত হন। এছাড়া পুলিশ-সাংবাদিকসহ শতাধিক আহত হন।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top