News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভায় বিজেপি-র ওয়াকআউট
Image

বিধানসভায় বিজেপি-র ওয়াকআউট

কলকাতা, ৬ মার্চ (হি. স.) : অর্থবিল নিয়ে আলোচনার আগে সোমবার ফের অধিবেশকক্ষ ত্যাগ করল বিজেপি। স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে আলোচনা করতে না দেওয়ার অভিযোগ তুলে হই হট্টগোল শুরু করে গেরুয়া শিবির। বিধানসভার কক্ষে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানোর পর কক্ষত্যাগ করেন তাঁরা। বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভাকে সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না।

গত ১৩ ফেব্রুয়ারি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। জমা পড়েছিল বিধানসভায়। পাল্টা গত ৩ মার্চ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম স্পিকারের পক্ষে আস্থা প্রস্তাব আনেন। দুই বিষয় নিয়ে সোমবার বিধানসভায় আলোচনার কথা ছিল। প্রকাশিত বুলেটিনেও বিষয়টি বলা হয়েছিল। এদিন এ বিষয় নিয়ে আলোচনা চাইতেই স্পিকার বলেন পরে আলোচনা হবে।

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, “১৬টি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। স্পিকার জানালেন, ওঁর পক্ষে আস্থা প্রস্তাব জমা পড়েছে। কিন্তু এটা নিয়মবিরুদ্ধ। আমরা আইন মেনে পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার আমরা নেব। বিধানসভায় বেআইনি কার্যকলাপের প্রতিবাদ করেছি আমরা।”

স্পিকারের মন্তব্যের প্রতিবাদে বিধানসভার অন্দরে হই হট্টগোল জুড়ে দেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর উদ্দেশে ক্ষুব্ধ স্পিকার বলেন, “বিধানসভার নিয়মগুলি জেনে আসুন।” কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান তাঁরা। ২টো ১৮ মিনিটে ওয়াকআউট করেন। বাইরেও কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখায় বিজেপি বিধায়করা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top