News Flash

Image

বেলদার এসডিপিও অফিস ঘেরাও করে বিজেপি-র বিক্ষোভ

পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ (হি. স.) : বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, বিজেপি কর্মীদের অভিযোগ না নেওয়া, বিজেপি কর্মীদের উপর পুলিশের হয়রানি প্রভৃতির প্রতিবাদে সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর বিজেপির জেলা কমিটির পক্ষ থেকে বেলদার এসডিপিও অফিস ঘেরাও কর্মসূচি আয়োজন করা হয়।

প্রায় ৩০০ জনেরও বেশি বিজেপি কর্মী এই কর্মসূচিতে অংশ নেয়। বেলদা জাতীয় সড়ক থেকে প্রথমে মিছিল করে এসডিপিও অফিসের দিকে রওনা দেয় বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেডে লাঠি মেরে সরিয়ে এসডিপিও অফিসে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। একই সাথে পুলিশকে উর্দি খুলিয়ে রাস্তায় ছুটানোর হুমকি দেন জেলা বিজেপি সহ-সভাপতি।

বেলদা তে এসডিপিও অফিস ঘেরাও করতে এসে বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আকাশের নীল আর নেই। আকাশ গেরুয়া হয়েছে। সমঝে যাও পুলিশ। না হলে তোমার গায়ে ওই পুলিশের উর্দিটা থাকবে না। এই বেলদার রাস্তায় উর্দি খুলিয়ে তোমাকে আমরা ছোটাবো, কোন তৃণমূলের বাচ্চার ক্ষমতা নেই তোমাকে বাঁচাবে তোমাকে বাঁচিয়ে দেবে। এর পর তিনি আরও বলেন, যারা অশোকস্তম্ভের সম্মান রাখতে জানে না তাদের সম্মান রক্ষা করার কোন ইচ্ছে বা দায়বদ্ধতা আমাদের নেই।

এদিকেই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা। তিনি বলেন যে দলের সর্বোচ্চ নেতৃত্ব এই ধরনের মন্তব্য করেন সেখানে এদের থেকে আর কী আশা করা যায়?

Releated Posts

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026

বৈশ্বিক ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে এখন অনেক বেশি প্রস্তুত ভারত, কমেছে বহিঃখাতের ঝুঁকি: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতের বহিঃখাত আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল হয়েছে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক…

ByByNews Desk Jun 13, 2026

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি

কলকাতা, ১৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহু কোটি টাকার নগদ-চাকরি (ক্যাশ-ফর-মিউনিসিপ্যালিটি জবস) দুর্নীতি মামলার তদন্তে শনিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Jun 13, 2026

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top