News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলারমাঠে জমি বিবাদকে কেন্দ্র করে হামলায় গুরুতর এক ব্যক্তি
Image

মেলারমাঠে জমি বিবাদকে কেন্দ্র করে হামলায় গুরুতর এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ আক্রান্ত এক ব্যক্তি৷ ঘটনা রবিবার রাজধানীর মেলার মাঠ এলাকায়৷ আক্রমণকারীর নাম দীপক দেববর্মা৷  রবিবার সকালে মেলারমাঠে এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে প্রণব দাস নামে এক যুবককে মেরে রক্তাত্ত করে দীপক দেববর্মা নামে এক যুবক৷   মেলারমাঠ এলাকার লোকজন প্রণব দাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ অভিযোগ দীপক দেববর্মা নামে ওই যুবক প্রণব দাসের একটি দোকানের জায়গা দখল নিয়ে নেয় বহু বছর আগে৷ এরই মধ্যে জায়গার মালিক প্রণব দাস আদালতে একটি মামলা করে৷ আদালত প্রণব দাসের পক্ষে রায় দেয়৷  দীপক দেববর্মাকে সেই জায়গাটি ছেড়ে দিতে নির্দেশ দেয়৷ কিন্তু আদালতের নির্দেশকে কোন পাত্তা না দিয়ে দীপক দেববর্মা জমির মালিক প্রণব দাসের জায়গা দখল করে রাখে৷  এরই মধ্যে রবিবার সকালে প্রণব দাস প্রাতঃ ভ্রমণে বের হওয়ার পর দীপক দেববর্মা নামে ঐ যুবক প্রণব দাসকে কাঠের টুকরো দিয়ে মাথায় এবং মুখের মধ্যে আঘাত করে৷ এতেই রক্তাক্ত হন প্রণব দাস৷ প্রণব দাসের পরিবারের তরফ থেকে জানানো হয় এই বিষয় নিয়ে দীপক দেববর্মার বিরুদ্ধে পশ্চিম থানা একটি মামলা দায়ের  করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনানুগ  কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top