News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রী ও দুই শ্যালিকার মারে গুরুতর আহত এক ব্যক্তি
Image

স্ত্রী ও দুই শ্যালিকার মারে গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷  রবিবার সকালে নন্দননগর সেনপাড়া এলাকায় স্ত্রীর সঙ্গে মোবাইল নিয়ে বিবাদ৷ আর একে  কেন্দ্র করে স্ত্রী সহ তিন বোন মিলে গৃহবধূর স্বামীকে বেধরক মারধর করে বলে অভিযোগ৷   মারধরের ঘটনায় আহত হয় সাধন দাস নামে ২৫ বছরের এক যুবক৷ আক্রান্ত যুবক সাধন দাস জানান তার স্ত্রী প্রতিনিয়ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে৷ রবিবার সকালে তারই প্রতিবাদ জানিয়ে সাধন দাস তার স্ত্রীর কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে৷ এই ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে সাধন দাসের স্ত্রী এবং তিন বোন৷ তারা সকলে  মিলে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সাধন দাসকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷  পরে সাধন দাস কোন রকমে আত্মরক্ষা করে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে৷ সেখান থেকে তাকে নিয়ে আশা হয় জিবি হাসপাতালে৷ তার মাথায় আঘাত  লাগে৷ আক্রান্ত স্বামী সাধন দাস জানান এই বিষয় নিয়ে স্ত্রী সহ ৩ বোনের বিরুদ্ধে থানার  মামলা করবেন তিনি৷

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top