News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে বিক্ষিপ্ত ঘটনা, আক্রান্ত পুলিশ আধিকারিকও
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে বিক্ষিপ্ত ঘটনা, আক্রান্ত পুলিশ আধিকারিকও

আগরতলা,২ মার্চ(হি.স.): ত্রিপুরায় এয়োদশ বিধানসভা নির্বাচনের গণনার মধ্যেই কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভোট গণনা চলাকালীন রাজনৈতিক প্রতিহিংসায় জ্বলেছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকায। দুষ্কৃতি হামলায় আক্রান্ত হয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। অন্যদিকে, শান্তিবাজার ও বিশালগড় সদর মহকুমা কার্যালয়ে গণনা চলাকালীন হামলা চালিয়েছে দুষ্কৃতিরা।

আক্রান্ত মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন, ভোট গনণা চলাকালীন কয়েকজন তিপ্রা মথার কর্মী সমর্থকরা বিজেপির মন্ডল কার্যালয়ে হামলা চালিয়েছেন। বিজেপি মন্ডল কার্যালয়ের সামনে রাখা গাড়ি ভাঙচুর করেছেন বলে জানান তিনি। তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতকারীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরও হামলা চালিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে গেলে তাদের হাতে আক্রান্ত হয়েছেন তিনিও। সাথে তাঁর দেহরক্ষীরাও তিপ্রা মথা কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন, বলে জানিয়েছেন তিনি।

এদিকে গণনা চলাকালীন বিশালগড় মহকুমা শাসকের অফিসের সামনে এক বাড়িতে দুষ্কৃতিরা বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, শান্তিরবাজার মহকুমা শাসক অফিসে তিপ্রা মথা সমর্থকরা হামলা চালিয়েছেন। কার্যালয়ের বিভিন্ন জিনিস ভাঙচুর করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীরা লাঠিচার্জ করেছেন। এছাড়াও, বেশ কিছু স্থানে হামলা-হুজ্জুতির খবর আসছে।

Releated Posts

রেগুলেটরি গ্যাপ কমানোর নামে জনগণের ঘাড়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা : মানিক দে

আগরতলা, ২২ আগস্ট : রেগুলেটরি গ্যাপ কমানোর নামে সরকার জনগণের উপর অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দিয়েছে। একসময়…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

‘বন্দে মাতরম’-এর ঐতিহ্য রক্ষায় বিজেপির প্রস্তাব, দুই স্তবকে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের নিন্দা

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর সম্মান, মর্যাদা ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার পক্ষে শনিবার একটি প্রস্তাব…

ByByNews Desk Aug 22, 2026

জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার রঞ্জন দেবনাথ

আগরতলা, ২২ আগস্ট: জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এর জন্য দেশের ৪৮ জন শিক্ষকের তালিকায় স্থান পেলেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাশুল ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং সরকারের ঘোষিত ভর্তুকি নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করালেন…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top