News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ভোটের হারে তৃণমূল কংগ্রেসকে নোটা পেছনে ফেলে দিয়েছে
Image

ভোটের হারে তৃণমূল কংগ্রেসকে নোটা পেছনে ফেলে দিয়েছে

আগরতলা, ২ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে নোটা পেছনে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, ২৮ আসনের প্রায় সবকটিতেই জামানত জব্দ হয়েছে। ক্ষমতা পরিবর্তনের ডাক এবং সরকার গঠনের দাবি করে ত্রিপুরায় তৃণমূলের এই ভরাডুবি সারা দেশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লজ্জিত করেছে। এখন পর্যন্ত ত্রিপুরায় নোটা পেয়েছে ১.৩৬ শতাংশ ভোট। সেই তুলনায় তৃণমূল কংগ্রেসের ঝুলিতে পড়েছে মাত্র ০.৮৯ শতাংশ ভোট। 

প্রসঙ্গত, ত্রিপুরায় পুর নিগম নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল তৃণমূল কংগ্রেস।  এরপরই তাঁরা ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তনে সফল হবেন বলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় নির্বাচনের প্রচারে ঝাপিয়ে পড়েছিলেন। ত্রিপুরায় প্রচারে এসে মমতা বিশ্রামগঞ্জ বাজারে দাঁড়িয়ে সিঙ্গাড়া বানিয়েছিলেন। আগরতলায় পথসভায় হেঁটেছিলেন। কিন্তু, ত্রিপুরার মানুষের মনে জায়গা করতে পারেননি। তাঁর পরিণাম আজ বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে গেছে। 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র ২৮টি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছিল। বিজেপিকে হটানোর ডাক দিয়ে সোচ্চার হয়েছিলেন দলের সমস্ত নেতানেত্রী গণ। কিন্তু, আজ ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ১ শতাংশ নিজেদের দখলে নিতে পারেনি। বরং, নোটা ১ শতাংশের অধিক ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছে।

Releated Posts

রেগুলেটরি গ্যাপ কমানোর নামে জনগণের ঘাড়ে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা : মানিক দে

আগরতলা, ২২ আগস্ট : রেগুলেটরি গ্যাপ কমানোর নামে সরকার জনগণের উপর অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দিয়েছে। একসময়…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

‘বন্দে মাতরম’-এর ঐতিহ্য রক্ষায় বিজেপির প্রস্তাব, দুই স্তবকে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের নিন্দা

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর সম্মান, মর্যাদা ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার পক্ষে শনিবার একটি প্রস্তাব…

ByByNews Desk Aug 22, 2026

জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার রঞ্জন দেবনাথ

আগরতলা, ২২ আগস্ট: জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এর জন্য দেশের ৪৮ জন শিক্ষকের তালিকায় স্থান পেলেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাশুল ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং সরকারের ঘোষিত ভর্তুকি নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করালেন…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top