News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে আপ কর্মী-সমর্থকদের বিক্ষোভ
Image

(আপডেট) সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে আপ কর্মী-সমর্থকদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে সোমবার আম আদমি পার্টির(আপ) কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে।

আপ টুইট করেছে, “শিক্ষা বিপ্লবের জনক মনীশ সিসোদিয়াকে একটি জাল মামলায় গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র কেজরিওয়াল জির শিক্ষা-স্বাস্থ্য মডেলকে সারা দেশে ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য।”
দিল্লিতে পার্টি অফিসের বাইরে কালো ফিতা বেঁধে বিক্ষোভ করেন আপ নেতারা। এমন কি তারা বিজেপি সদর দফতরে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। বিক্ষোভ বাড়তে থাকায় পুলিশ বিধায়ক ও দলীয় কর্মকর্তাসহ শতাধিক লোককে আটক করে।

এর আগে, আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, “আমি আদানির চাকরদের জিজ্ঞাসা করছি। লাখ কোটি টাকার কেলেঙ্কারি করছে আদানি। এর বন্দরে হাজার কোটি টাকার মাদক ধরা পড়ে, কোনো ব্যবস্থা নেই? কোটি কোটি টাকা ডুবছে এলআইসি, সিবিআই, কোনো ব্যবস্থা নেই।
দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু, চণ্ডীগড়, ভোপাল-সহ বিভিন্ন বড় শহরে জারি কড়া নিরাপত্তা। কলকাতায় বিজেপির সদর দফতরের সামনেও বিক্ষোভ দেখিয়েছে আপ। প্রসঙ্গত, টানা আট ঘণ্টা জেরার পর রবিবার আবগারি দুর্নীতিকাণ্ডে সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সারা রাত সিবিআইয়ের সদর দফতরেই ছিলেন আপ নেতা।

Releated Posts

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

তিরুবনন্তপুরমে মোদীর রোডশো ঘিরে উৎসবের আবহ, উপচে পড়া ভিড়

তিরুবনন্তপুরম, ৪ এপ্রিল (আইএএনএস): রঙ, সংস্কৃতি আর জনস্রোতে ভরে উঠল কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top