News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মীসমর্থকদের মনবল বাড়াতে শান্তির বাজার ও জোলাইবাড়ী সিপিআইএম–এর সাংগঠিক আলোচনাসভা
Image

কর্মীসমর্থকদের মনবল বাড়াতে শান্তির বাজার ও জোলাইবাড়ী সিপিআইএম–এর সাংগঠিক আলোচনাসভা

শান্তিরবাজার(ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : ভোট শেষে রবিবার শান্তির বাজার সি পি আই এম কার্যালয়ে আসলেন সি পি আই এম এর রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌঁধুরী। তিনি শান্তির বাজারের সি পি আই এম কর্মীসমর্থকদের নিয়ে এক আলোচনাসভায় মিলিত হন। আলোচনা সভার মাধ্যমে নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্রকরে কর্মীসমর্থকদের মনবল যোগালেন প্রাক্তন সাংসদ। শান্তির বাজার সি পি আই এম এর কার্যালয়ে আলোচনা শেষে তিনি চলে যান জোলাইবাড়ী সি পি আই এম এর কার্যালয়ে। সেখানেও সি পি আই এম কর্মীসমর্থকদের নিয়ে সাংগঠনিক আলোচনাসভায় মিলিত হন। আলোচনা সভা শেষে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌঁধুরী সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে ভোটে জয়ের ব্যাপারে ১০০ শতাংশের বেশী আশাবাদী বলে জানান। তিনি জানান সি পি আই এম কর্মীসমর্থকদের অক্লান্ত পরিশ্রমে সকলে সঠিকভাবে ভোটদানকরেছেন। যার ফল প্রকাশহবে আগামী ২ মার্চ। ভোট গণনার পরবর্তীসময় ভোটের ফলাফল সকলের মধ্যে ভাগবাটোয়ারা করে নেবেন।

অপরদিকে, তিনি জানান বিজেপি বিধানসভা নির্বাচনের ফলাফলে ২ টি সংখ্যায় উঠতে পারবেনা। প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীর বক্ত্যের পতিক্রিয়া দিতেগিয়ে জানান কেন্দ্রীয় মন্ত্রী নিজ বিধানসভায় জয়লাভ করতেপারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তার পাশাপাশি উনার সাঙ্গপাঙ্গরাও জয়লাভ করবেকিনা তানিয়ে সন্দেহ রয়েছে। তাই তিনি জানান উনাদের বক্ত্যের কোনোপ্রকার গুরুত্ব দেননা সি পি আই এম। আজকের এই আলোচনা সভায় প্রাক্তন সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস, সি পি আই এম এর শান্তির বাজার মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের সি পি আই মনোনিত প্রার্থী সত্যজিৎ রিয়াং, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সি পি আই এম মনোনিত প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরা সহ সি পি আই এম এর অন্যান্য নেতৃত্ববৃন্দরা।

Releated Posts

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে উত্তেজনা, হিংসার অভিযোগে উদ্বেগ মুখ্য সচেতকের

তেলিয়ামুড়া, ৬ এপ্রিল: গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের উপরই নির্ভর করে সুস্থ রাজনৈতিক পরিবেশ। তবে আসন্ন ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top