News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরের মন বোঝেন না মোদী, কংগ্রেসের বিশেষ অধিবেশনে দাবি রাহুলের
Image

কাশ্মীরের মন বোঝেন না মোদী, কংগ্রেসের বিশেষ অধিবেশনে দাবি রাহুলের

রায়পুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত জোড়ো যাত্রায় জম্মু-কাশ্মীরে তাঁর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল প্রশাসন। তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু কাশ্মীরে পৌঁছে কাশ্মীরের মানুষের আবেগ তিনি বুঝেছেন, মোদী সরকার বোঝেনি। রবিবার এমনই দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী।

এদিন রায়পুরে অনুষ্ঠিত দলের প্লেনারি সেশনের তৃতীয় দিনে রাহুল গান্ধী বক্তৃতায় বলেন, “কাশ্মীরে যখন ঢুকলাম উপত্যকায় বরফ ছিল, রোদ ছিল। হাজার হাজার লোক আমাদের সঙ্গে হাঁটছে। একজন আমার কাছে এসে বলল, রাহুলজি একটা প্রশ্ন, যখন কাশ্মীরের মানুষের কষ্ট হয়, বাকি হিন্দুস্তানের এত আনন্দ কেন হয়?” আমি বললাম, ভুল বুঝছেন ৷ প্রত্যেক ভারতীয় আপনাদের সঙ্গে আছেন ৷ কিছু বাছাই করা লোক আছে, যাঁরা খুশি হন। তাঁদের সংখ্যা হাজার হবে ৷ কিন্তু দেশের নাগরিক কোটি কোটি ৷”
কাশ্মীরে ঢুকে তিনি চারদিকে তেরঙা দেখেন ৷ তিনি বলেন, “পুলিশ বলেছিল ২ হাজার লোক আসবে ৷ আমার নিরাপত্তাকর্মীরাও তাই ভেবেছিলেন ৷ কিন্তু ৪০ হাজার লোক এল ৷ পুলিশ ৪০ হাজার লোক দেখে দড়ি ছেড়ে পালিয়ে গেল ৷” তাঁর কথায়, কাশ্মীর হিন্দুস্থানের সবচেয়ে জঙ্গি অধ্যুষিত এলাকা। কিন্তু চারদিকে শুধুই তেরঙা। কারা এই তেরঙা নিয়ে লাগিয়েছিলেন, বা হাতে নিয়েছিলেন, তাঁদের তিনি জানেন না। রাহুলের দাবি, এখানেই তাঁর কাছে হেরেছে প্রধানমন্ত্রী তথা মোদী সরকার।

আদানি গোষ্ঠীর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নতুন করে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, কেন গোটা সরকার গৌতম আদানিকে রক্ষা করছে, যিনি সবচেয়ে বড় দেশপ্রেমিক হিসাবে বিবেচিত হচ্ছেন, যখন কেউ তাঁর সমালোচনা করলে তাকে বিশ্বাসঘাতক বলা হয়। তাঁর মতে, কংগ্রেস তপস্বীদের দল, পূজারিদের নয় ৷ চার মাসের ছোট্ট তপস্যায় জনগণের মধ্যে, দেশে প্রাণ ফিরেছে ৷ এই তপস্যা বন্ধ হবে না।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top