News Flash

  • Home
  • দেশ
  • আজ মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করবে দিল্লি সিবিআই
Image

আজ মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করবে দিল্লি সিবিআই

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাসভবনের বাইরে ভারী নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আজ আবগারী নীতির মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। আপ দিল্লি শাখার সমর্থকরা সিসোদিয়ার বাসভবনের বাইরে বৃহত্তর সংখ্যায় জড়ো হয়েছএ। আপ নেতারা দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর ‘গৃহবন্দী’ বলে সমালোচনা করে একে বিজেপির ‘একনায়কত্ব’ বলে অভিহিত করেছেন।

এদিন বেলা ১১টার সময় আবগারি দুর্নীতিকাণ্ডে লোধি রোডে সিবিআইয়ের অফিসে যাওয়ার কথা সিসোদিয়ার। এর আগেরদিন সিবিআই তাঁকে তলব করলেও দেখা করতে যাননি। তবে আজ সকাল ১০টার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্যতম সহযোগী সিসোদিয়া।
সিসোদিয়ার সিবিআই দফতরে যাওয়ার পথে রাজধানীতে তাদের শক্তি প্রদর্শন করতে চলেছে আম আদমি পার্টি। তাঁর গাড়ির ছাদের কাচের ঢাকনা খুলে সেখানে দাঁড়িয়ে রয়েছেন আপ নেতা। অন্যদিকে, গাড়ির সামনে-পিছনে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে চলেছেন সমর্থকরা। সিসোদিয়া প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যাবেন। সেখান থেকে রওনা দেবেন সিবিআই অফিসের উদ্দেশে।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top