নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ধর্মনগর থানার ওসিকে অপসারণের দাবিতে বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে ধর্মনগর থানার সামনে ধর্না সংগঠিত করা হয়৷ বুধবার ধর্মনগর পুলিশ স্টেশন এর সামনে বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে তাদের কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধার্ণা সংঘটিত হয়৷ ধর্মনগর থানার ওসি পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নথিভুক্ত করছেন বলে অভিযোগ করা হয়৷ তার বিচার চেয়ে এবং ওসির অপসারণ চেয়ে বাম কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ধর্না সংঘটিত হয়৷ বামফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত এবং কংগ্রেস দলের ৫৬ বিধানসভা কেন্দ্রের প্রার্থী চয়ন ভট্টাচার্য সহ অন্যান্য সমর্থকরা৷ প্রায় আধাঘন্টা এই ধর্না চলার পর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ঘটনাস্থলে পৌঁছান এবং সম্পূর্ণ ঘটনাটি তদন্তক্রমে দেখবেন বলে আশ্বাস দন৷ তারপর ধর্মনগর থানা ধর্না মুক্ত হয়৷ ধর্নাকারীদের পক্ষ থেকে জানানো হয় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন৷ নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে গণতান্ত্রিক উপায়ে তারা তাদের আন্দোলন গড়ে তুলবেন বলে জানান৷
2023-02-08

