নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ বিজেপিকে রুখার জন্য বিরোধীদের এক জোট হতে হবে৷ বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান গণ মঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিক৷ গত ৫ বছরে যতগুলি নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে৷ বুধবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান গণ মঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিক৷ সাংবাদিক সম্মেলনে গণ মঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিক জানান বিরোধী কোন দল একক ভাবে বিজেপিকে পরাজিত করতে পারবে না৷ বিজেপিকে রুখার জন্য বিরোধীদের এক জোট হতে হবে৷ তার জন্য নির্বাচনের আগে সকল বিরোধী দল গুলিকে আলোচনায় বসা প্রয়োজন৷ যে কেন্দ্রে যে দলের প্রার্থী বিজেপিকে পরাজিত করতে পারবে, সেই প্রার্থীকে সকলে সমর্থন করতে হবে৷ এইদিনের সাংবাদিক সম্মেলনে গণ মঞ্চের কার্যকরী সভাপতি সুব্রত ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন বনমালিপুর বিধানসভা কেন্দ্রের গণ মঞ্চের প্রার্থী ব্রজলাল দেবনাথ সহ অন্যান্যরা৷
2023-02-08

