News Flash

Image

চালসায় হাতির হানায় জখম বৃদ্ধা

চালসা, ৩১ জানুয়ারি (হি. স.) : জলপাইগুড়ির চালসার পানঝোরা জঙ্গল সংলগ্ন এলাকায় গবাদি পশুর ঘাস কাটতে গিয়ে হাতির হানায় জখম হলেন এক বৃদ্ধা। ধনমায়া সার্কি (৭৫) নামে ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি চালসার মহাবাড়ি এলাকায়।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও বৃদ্ধা পানঝোরা জঙ্গল সংলগ্ন এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। সেইসময় একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে বৃদ্ধাকে আক্রমণ করে। এরপর ফের হাতিটি জঙ্গলে চলে যায়। স্থানীয়রা জখম অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। চালসার রেঞ্জার প্রকাশ থাপা জানান, যেহেতু ওই বৃদ্ধা জঙ্গলের ভিতরে গিয়েছিলেন তাই কোনও ক্ষতিপূরণ পাবেন না। জনগণকে জঙ্গলের ভিতরে না ঢোকার আবেদন জানান তিনি।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top