News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের রেখাচিত্র, ২৪ ঘন্টায় মৃত্যু ১,৩১৯ জনের
Image

বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের রেখাচিত্র, ২৪ ঘন্টায় মৃত্যু ১,৩১৯ জনের

ওয়াশিংটন ২৭ জানুয়ারি (হি.স.) : বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করোনার রেখাচিত্র। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৯৫ হাজার ৯৩৯ জন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও এক হাজার ৩১৯ জন। তার মধ্যে শুধুমাত্র জাপানেই মারা গিয়েছেন ৪১০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২০৯ জনের। দৈনিক মৃত্যু বাড়লেও দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় কমেছে। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৩ হাজার ৫০৯ জন। সক্রিয় কেসের সংখ্যা আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ২ কোটি ১২ লক্ষ ৩৯ হাজার ৮৯৯ জনে।

শুক্রবার পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষেই রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৮৮৫ জন। এ নিয়ে মহামারি শুরুর পরে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২৩ লক্ষ ১০ হাজার ৯৩৯ জন। আরও ৪১০ জন মৃত্যুর কোলে ঢলে পড়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭০৭ জনে।

দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২০৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৫৭ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে পূর্ব এশিয়ার আর এক দেশ দক্ষিণ কোরিয়া। দেশটিতে আরও ৩৫ হাজার ৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাইওয়ানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১৪২ জন। ব্রাজিলে ১৩ হাজার ৭৮২ ও জার্মানিতে ১৩ হাজার ১৫৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

Releated Posts

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top