News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমানে গাঁজা
Image

দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমানে গাঁজা

শিলিগুড়ি, ২৪ জানুয়ারি (হি. স.) : দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার করল জিআরপি শিলিগুড়ি।

জানা গেছে ১৫৮৪৩ ডাউন সিকিম-মহানন্দা এক্সেপ্রেসে রুটিন তল্লাশি চালাতে গিয়ে সিটের নীচে সন্দেহজনক তিনটি ব্যাগ নজরে আসে পুলিশকর্মীদের। এরপরই ব্যাগের মালিকের খোঁজ না মেলায় সন্দেহ আরও বেড়ে যায়। এরপরই ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে প্রচুর পরিমানে গাঁজা। মোট গাজার পরিমাণ ১৪ কেজি। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যেই ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কাওকেই গ্রেফতার করতে পারেনি জিআরপি।

অন্যদিকে এদিন উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে অভিযান চালিয়ে জিআরপি উদ্ধার করে মোট ২৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা। এর মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হয় ২ কেজি গাঁজা, নিউ কোচবিহার স্টেশন থেকে ১৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং মালদা স্টেশন থেকে উদ্ধার হয় ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজা। এই তিনটি ঘটনাতেই পাচারকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top