News Flash

  • Home
  • দিনের খবর
  • অবশেষে উঠল ধর্ণা, ব্রিজ ভূষণ সরণ সিংয়ের পদত্যাগের ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
Image

অবশেষে উঠল ধর্ণা, ব্রিজ ভূষণ সরণ সিংয়ের পদত্যাগের ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : দীর্ঘসময় পর অবশেষে উঠল ধর্ণা। ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে উঠেছিল যৌন নিগ্রহের অভিযোগ ও তার পদত্যাগর দাবি তুলে ধর্ণায় বসেছিলেন দেশের কুস্তিগীররা। বিক্ষোভকারিদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। পরপর দুদিন তাঁদের সাথে বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী। এরপরই শুক্রবার রাতে ক্রীড়ামন্ত্রী জানিয়ে দেন পদত্যাগ করেছেন ব্রিজ ভূষণ সরণ সিং-কে। এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চার সপ্তাহের মধ্যে সমস্ত তদন্ত পক্রিয়া শেষ করার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

প্রসঙ্গত, গত বুধবার থেকে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভরত দেশের কুস্তিগিররা। বৃহস্পতিবার রাতে প্রথম অনুরাগ ঠাকুর তাঁদের সঙ্গে বৈঠক করেন। রাত ২ টোয় সেই বৈঠক শেষ হয়। চার ঘণ্টার বৈঠকের শেষে পুনরায় কুস্তিগিরদের সঙ্গে গতকাল বৈঠকে বসেন ক্রীড়ামন্ত্রী। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী সিংয়ের পদত্যাগের ঘোষণা করেন। তাঁর এই আশ্বাসে প্রতিবাদ-বিক্ষোভ তুলে নেন কুস্তিগিররা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top