News Flash

  • Home
  • বিদেশ
  • ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
Image

৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

তেহরান, ১৮ জানুয়ারি (হি.স.): ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে এ ভূমিকম্প আঘাত হানে । তবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। তবে ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইরানের অবস্থান ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটনিক প্লেটের সীমানায়। দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

১৯৯০ সালে ইরানে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। ওই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েন দেশটির অন্তত পাঁচ লাখ মানুষ।

এছাড়া ২০০৩ সালে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ২০১৭ সালে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে নিহত হন ছয় শতাধিক মানুষ।

Releated Posts

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতাকে জেলে পাঠানোর নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বাংলাদেশের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ জাফর আলমকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top