News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি-সহ উত্তর ভারত শৈত্যপ্রবাহে কাবু, কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত
Image

দিল্লি-সহ উত্তর ভারত শৈত্যপ্রবাহে কাবু, কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): জাতীয় রাজধানী দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে তীব্র শৈত্য প্রবাহ অব্যাহত। আগামী ৪৮ ঘন্টা পরিস্থিতি একইরকম থাকবে বলে জানানো হয়েছে। মঙ্গলবারও হাড় কাঁপানো ঠান্ডায় কেঁপেছে দিল্লি-সহ সংলগ্ন এলাকা। দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর রাজস্থান এবং উত্তর প্রদেশের উত্তরাঞ্চলে একইরকম ঠান্ডা ছিল। জাতীয় রাজধানী অঞ্চলে এদিনও ছিল তীব্র শৈত্যপ্রবাহ। শীতের দাপটে জবুথবু অবস্থা ছিল সর্বত্রই। সকাল ৫.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস, পালমে ৬.০ ডিগ্রি সেলসিয়াস।ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম ভারত জুড়ে। এই সময়ের মধ্যে আবার মধ্য ভারতের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। তবে ১৯ জানুয়ারির পর থেকে শীত কিছুটা কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শীতের পাশাপাশি ঘন কুয়াশার দাপটে এদিনও বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। দেরিতে ঘুম ভেঙেছে গোটা উত্তর ভারতের। রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে, সড়কপথে অসুবিধায় পড়তে হয়েছে যানবাহনের চালকদের। উত্তর রেলওয়ে রিজিওনে এদিন ১৫টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে-পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, গয়া-নতুন দিল্লি মহাবোধি এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস প্রভৃতি।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top