News Flash

Image

ডোমজুড়ে আত্মঘাতি যুবক, আটক প্রেমিকা ও তাঁর মা

হাওড়া, ১৭ জানুয়ারি (হি. স.) : এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে হাওড়ার জোমজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত যুবকের নাম রাজীব সানি (৩১)। তিনি ডোমজুড়ের ষষ্ঠীতলার বাসিন্দা। প্রণয়ঘটিত সম্পর্কে অশান্তির জেরে রাজীব আত্মঘাতী হয়েছেন বলে তাঁর পরিবারের অভিযোগ।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে রাজীব সানির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। রাজীবের আত্মঘাতী হওয়ার পিছনে প্রেমিকার একাধিক সম্পর্ককেই দায়ী করেছে তাঁর পরিবার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বছরখানেক ওই এলাকারই এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাজীব সানি। ওই মহিলা বিবাহিত তা জানা সত্ত্বেও দু’জনের মধ্যে সম্পর্ক বেশ গভীর হয়ে ওঠে। অভিযোগ, ক্রমে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। ওই মহিলার বাড়িতে যাতায়াত থেকে শুরু করে একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে অনেকটা সময় কাটানো সবই চলত রাজীবের। এমনটাই জানিয়েছে রাজীবের পরিবার।

তবে এখানেই শেষ নয়, পরিবারের আরও অভিযোগ, রাজীব ছাড়াও আরও বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক রেখে চলছিল ওই মহিলা। এই সব কথা রাজীব জানার পর দু’জনের মধ্যে প্রবল ঝামেলা হয়। আর এই অশান্তির জেরেই রাজীব আত্মহত্যা করেন বলে তাঁর পরিবারের অভিযোগ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডোমজুড় থানার পুলিশ।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026

অপারেশন সিঁদুরের প্রভাব: ভারতের বিরুদ্ধে ‘গোপন ও অস্বীকারযোগ্য’ সন্ত্রাস কৌশলে পাকিস্তান

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কৌশলে ফের বড়সড় পরিবর্তন আনছে পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’-এর পর সরাসরি পাকিস্তান-ভিত্তিক…

ByByNews Desk Sep 5, 2026

খাড়্গের সফরের পর ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান: উত্তরাখণ্ডে তদন্তের জন্য জিরো এফআইআর পাঠাবে কর্নাটক পুলিশ

বেঙ্গালুরু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উত্তরাখণ্ড সফরের পর একটি জনসাধারণের মাঠে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করার…

ByByNews Desk Sep 5, 2026

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top