News Flash

Image

রাতাবাড়ির ভেটারবন্দে পিকনিক গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, ঘটনায় হত ২, আহত ৯

রামকৃষ্ণনগর (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভেটারবন্দ গ্রাম পঞ্চায়েতের ছাতাছড়া প্রফুল্ল বাগান এলাকায় একটি পিকনিক পার্টির গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি আহত হযেছেন নযজন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেলে।

জানা গেছে, কাটলিছড়াগামী এএস ১১ সিসি ৩২৫৬ নম্বরের একটি ম্যাজিক গাড়ির যাত্রীরা পিকনিক শেষ করে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভেটারবন্দ জিপির ছাতাছড়া প্রফুল্ল বাগান এলাকায় আসেন। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ম্যাজিক গাড়ি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।

ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যাত্রীর। আহতদের উদ্ধার করে পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় রাতাবাড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিককে স্থানীয়দের সহায়তায উদ্ধার করেন পুলিশকর্মীরা।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top