News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ধর্মনগর ও সাব্রুমে অংশ নেবেন জনবিশ্বাস যাত্রায় 
Image

ত্রিপুরায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ধর্মনগর ও সাব্রুমে অংশ নেবেন জনবিশ্বাস যাত্রায় 

আগরতলা, ৫ জানুয়ারি (হি. স.) : জনবিশ্বাস যাত্রার সূচনায় আগরতলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মহারাজা বীর বিক্রম বিমান বন্দরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। তিনি গতকাল বুধবার রাতে আগরতলায় আসবেন বলে স্থির হয়েছিল। কিন্তু, ঘন কুয়াশার কারণে তাঁর বিমান আগরতলায় অবতরণ করা সম্ভব হয়নি। ফলে, তিনি গুয়াহাটি চলে গিয়েছিলেন। আজ সকালেও ঘন কুয়াশার কারণে আগরতলায় আসতে তাঁর বিলম্ব হয়েছে। আগরতলায় পৌছে তিনি হেলিকপ্টারে সোজা ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

প্রসঙ্গত, আজ ধর্মনগরে এবং ২টায় সাব্রুমে জনবিশ্বাস যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। প্রথমে কদমতলা থেকে জনবিশ্বাস যাত্রার রথের সবুজ পতাকা দেখবেন তিনি। এরপর ধর্মনগরে জনসভা শেষে জনৈক কার্যকর্তার বাড়িতে দুপুরের আহার সারবেন তিনি। সেখান থেকে সাব্রুমে যাবেন। সেখানে জনবিশ্বাস যাত্রার সূচনা করে তিনি জনসভায় অংশ নেবেন।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে বিমান বন্দরে মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংসদ সম্বিত পাত্রা অভ্যর্থনা জানিয়েছেন।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top