News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্ৰা কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, বিমানবন্দরে বিদায় সম্ভাষণ মুখ্যমন্ত্রীর
Image

গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্ৰা কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, বিমানবন্দরে বিদায় সম্ভাষণ মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৫ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্ৰা করলেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় সম্ভাষণ জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, অসমের পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত, কামরূপ মেট্রোর জেলাশাসক পল্লবলোচন ঝা সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

আজ অনুষ্ঠেয় ‘জনবিশ্বাস যাত্রা’য় অংশ নিতে গতকাল রাতে ত্রিপুরার রাজধানী আগরতলা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু ঘন কুয়াশা তথা প্রতিকূল আবহাওয়ার দরুন আগরতলার আকাশ থেকে ঘুরে সোজা অসমের রাজধানী গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাত প্রায় সোয়া দশটা নাগাদ অমিত শাহকে নিয়ে অবতরণ করে বায়ুসেনার বিশেষ বিমান। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী ড. শর্মা, সাংসদ পবিত্র মার্ঘেরিটা, বিজেপির প্রদেশ স্তরের কয়েকজন নেতা এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। গতকাল রাতে রেডিসন ব্লু-তে কেন্দ্রীয় শীর্ষ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

গতরাতে হোটেল রেডিসন ব্লু-তে অবস্থান করে আজ সকালে তিনি আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেছেন। গুয়াহাটি বিমানবন্দরে যাওয়ার আগে আজ সকালেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে রেডিসন ব্লু-তে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে দুজনে একসাথে গুয়াহাটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top