News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮
Image

ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮

আগরতলা, ৫ জানুয়ারি (হি. স.) : নির্বাচন কমিশন ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে, ত্রিপুরায় নথিভুক্ত ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৪ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন, মহিলা ১৩ লক্ষ ৯৮ হাজার ৮২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৭ জন। ত্রিপুরায় মুখ্য নির্বাচনী আধিকারিক এই তথ্য তুলে ধরে জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৮০ হাজার নতুন ভোটারের অন্তর্ভুক্তি হয়েছে। সাথে তিনি যোগ করেন নতুন ভোটারের তালিকায় প্রায় সাড়ে ১৩ হাজার ব্রু শরণার্থী রয়েছেন যাঁদের ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

এদিন তিনি জানান, নির্বাচনী জনসংখ্যার আনুপাতিক হার আগে ছিল ৬৪৭ জন। এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬। তেমনি এবার নতুন ভোটার নথিভুক্তির ক্ষেত্রে মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি হয়েছে। তাঁর দাবি, বিশেষ অভিযানের ফলে এবার পুরুষের তুলনায় ১১ হাজার বেশি মহিলা ভোটার নথিভুক্ত হয়েছেন। এদিকে, আগে প্রতি হাজার পুরুষ ভোটারে মহিলা ভোটার ছিল ৯৮১ জন। এখন তা বেড়ে হয়েছে ৯৮৯ জন। সাথে তিনি যোগ করেন, তৃতীয় লিঙ্গের ভোটার আগে ছিল ৪৬ জন, এখন বেঁড়ে হয়েছে ৭৭ জন।ত্রিপুরায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি, ৩৩২৮টি ভোট কেন্দ্রে ভোটারদের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পানীয় জল, রেম্প, হুইল চেয়ার সহ যাবতীয় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে। সাথে তিনি যোগ করেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ত্রিপুরায় মোতায়েন শুরু হয়ে গেছে। সারা ত্রিপুরায় ৯৫টি নাকা পয়েন্ট করা হয়েছে। তাছাড়া, ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর প্রশ্নে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জোর গলায় বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কমিশনের তরফে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। 

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top