News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি : চন্ডিগড়ের মানানের দ্বিশতক কুনালও ডাবল টনের লক্ষ্যে
Image

রঞ্জি : চন্ডিগড়ের মানানের দ্বিশতক কুনালও ডাবল টনের লক্ষ্যে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। কুয়াশা ও মন্দ আলোর জন্য রঞ্জি ম্যাচও বিঘ্ন ঘটেছে। আগরতলার এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ত্রিপুরা বনাম চন্ডিগড় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা ছিল। অনেকটা দেরিতে ম্যাচ শুরু হলেও শেষও হয়েছে নির্ধারিত সময়ের আগে। সাকূল্যে খেলা হয়েছে ২৯ ওভার। ইতিমধ্যে চন্ডিগড়ের মানান ভোরা ডাবলটন পূর্ণ করে নিয়েছে। কুনাল মাহাজনও দ্বি-শতরানের লক্ষ্যে এগুচ্ছে ১৬২  রান হাতে নিয়ে । উল্লেখ্য, টস জিতে ত্রিপুরা প্রথম বোলিং এর সিদ্ধান্ত নেয়। চন্ডিগড়কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে দুদিনে চন্ডিগড় ১১৪ ওভার ৪ বল খেলার সুযোগ পায়। ইতিমধ্যে ৩ উইকেট হারিয়ে ৪৫৫ সংগ্রহ করে নিয়েছে। দলের পক্ষে মানান বোড়া ঠিক ২০০ রান সংগ্রহ করে অজয় সরকারের বলে ঋদ্ধিমানের হাতে কট বিহাইন্ড হয়ে পেভেলিয়ানে ফিরেছেন। কোনাল মহাজন ১৬২ রান নিয়ে উইকেটে রয়েছে। লক্ষ্য রাখছে দুইশত রান করার। আগামীকাল ম্যাচের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top