News Flash

Image

লামডিঙে কিশোরী গৃহ পরিচারিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার এক

লামডিং (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : লামডিংয়ে রহস্যজনক অবস্থায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায চাঞ্চল্য দেখা দিয়েছে। আত্মহত্যা না–হত্যা, এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। গত ৩১ ডিসেম্বর রাতে স্থানীয় বালুনালা স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের সরকারি বাসগৃহ থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের সিএসও, ডা. নীলম পাগা, সরকার কর্তৃক প্রদত্ত সরকারি বাড়িতে চিকিৎসক থাকার পরিবর্তে একজন শিক্ষিকা সেই বাসগৃহ ব্যবহার করছিলেন। অভিযোগ ছিল বালুনালা চাংলুজ নিউ হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষিকা স্মিতা শর্মা ডা. নীলম পাগার সঙ্গে যোগসাজশে তিন বছর ধরে বেআইনিভাবে বাড়িটি দখল করে আসছিলেন।

তিন বছর আগে স্মিতা শর্মা গ্রামের এক কিশোরকে তার ঘরে গৃহপরিচারিকা হিসেবে নিয়োগ করেন। পুলিশি তদন্তে জানা গেছে, ওই শিক্ষিকা কিশোরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শারীরিক নির্যাতনের পর গৃহপরিচারিকা এই চরম পথ নিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। লামডিং থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে গোটা বিষয়টি আত্মহত্যা না–কি হত্যা তা ময়না তদন্তের পর পরিষ্কারভাবে বোঝা যাবে।

অন্যদিকে মৃত গৃহপরিচারিকা অভিভাবকের পক্ষ থেকে লামডিং থানায় ঘটনা সম্পর্কে এজাহার দায়ের করা হয়। লামডিং পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষিকাকে আজ সোমবার গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের সিএসও এবং আবাসনের মালিক ডা. নীলম পাগারকে। তবে মানবতার খাতিরে মহিলাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছেন বলে পুলিশের কাছে মন্তব্য করেছেন তিনি।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top