News Flash

  • Home
  • বিদেশ
  • মেক্সিকোর সীমান্ত শহরে কারাগারে দুষ্কৃতী হামলা; মৃত্যু ১৪ জনের, আহত কমপক্ষে ১৩
Image

মেক্সিকোর সীমান্ত শহরে কারাগারে দুষ্কৃতী হামলা; মৃত্যু ১৪ জনের, আহত কমপক্ষে ১৩

মেক্সিকো সিটি, ২ জানুয়ারি (হি.স.): মেক্সিকোর সীমান্ত শহর জুয়ারেজে একটি কারাগারে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র-সহ ওই কারাগারে প্রবেশ করে ১০ জন নিরাপত্তারক্ষী ও ৪ জন বন্দিকে গুলি করে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। সেই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। যাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার ফাঁকেই জেল থেকে পালিয়ে গিয়েছে ২৪ জন বন্দি। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

পুলিশ ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একদল দুষ্কৃতী গাড়ি করে এসে কারাগারের বাইরে থেকেই গোলাগুলি ছুড়তে থাকে। ওই হামলার চালানোর কিছুক্ষণের মধ্যেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় সময় অনুযায়ী রবিবার (১ জানুয়ারি) এই ঘটনা ঘটেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনা ছাড়াও মেক্সিকোর বিভিন্ন এলাকায় আরও কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

Releated Posts

বাংলাদেশে জুলাই আন্দোলন ঘিরে ‘ভুয়ো ও সাজানো’ মামলার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ৯ মে (আইএএনএস): ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ…

ByByNews Desk May 9, 2026

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন

ঢাকা, ৯ মে : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত…

ByByTaniya Chakraborty May 9, 2026

বাংলাদেশে নারী নির্যাতন বেড়েই চলেছে, ‘সামাজিক শৃঙ্খলার ভেঙে পড়া’র অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ৮ মে (আইএএনএস): বাংলাদেশে চলতি বছর নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ…

ByByNews Desk May 8, 2026

বিজেপি সরকার এলে ফের বাণিজ্য ও শিল্পের শক্তিশালী কেন্দ্র হবে বাংলা : কাইট

নয়াদিল্লি, ৮ মে(আইএএনএস) : স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব সরকার গঠিত হলে পশ্চিমবঙ্গ ফের দেশের অন্যতম প্রধান বাণিজ্য, শিল্প ও…

ByByTaniya Chakraborty May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top