নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে এয়ারলিফ্ট করা হতে পারে। এখন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন এই কিপার- ব্যাটার। সেখানে দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি দল গিয়েছে। ডিডিসিএ-এর ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, প্রয়োজন পড়লে ঋষভকে দিল্লিকে নিয়ে আসা হবে। একটা সম্ভাবনা রয়েছে যে, ওকে প্লাস্টিক সার্জারির জন্য দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হতে পারে।প্রসঙ্গত, শুক্রবার ভোরে দিল্লি থেকে নিজের গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডের রুরকিতে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ঋষভ। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ভারতীয় ক্রিকেটার। তিনি পুলিশকে জানিয়েছেন, ড্রাইভিং সিটে বসে তাঁর চোখ বুজে এসেছিল। আর খনিকের সেই অসতর্কতায় এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ এবং একাধিক ভিডিও এসেছে।ঋষভের গাড়ি দুর্ঘটনার কারণে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

এয়ারলিফ্ট করে দিল্লি আনা হতে পারে ঋষভকে, জানালেন ডিডিসিএ’র ডিরেক্টর
Tags:
Releated Posts
জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…
মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…
খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা
নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…
পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা
নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

















