News Flash

  • Home
  • খেলা
  •  উইমেন্স টি-‌২০:‌ শিউলির ব্যাটিংয়ে জয় অব্যাহত নর্থ রাইডার্সের
Image

 উইমেন্স টি-‌২০:‌ শিউলির ব্যাটিংয়ে জয় অব্যাহত নর্থ রাইডার্সের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।।দুরন্ত শিউলি চক্রবর্তী। ত্রিপুরা দলের নির্ভরযোগ্য ওই ক্রিকেটারের হাত ধরেই জয়ের ধারা অব্যহত রাখলো ইউনাটেড নর্থ রাইডার্স। শিউলির পাশাপাশি শুক্রবার ইউনাটেড নর্থ রাইডার্সের জয়ের নায়িরা নিসন্দেহে  সেবিকা দাস। শেষ ২ বলে জয়ের জন্য ইউনাটেড নর্থ রাইডার্সের দরকার ছিলো ৮ রান। সেবিকা দুই বলে ১০ রান করে আসরে দলকে পঞ্চম জয় এনে দেন। মেলাঘরের শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত বাইজুস মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। শুক্রবার রোমহর্ষক ম্যাচে ইউনাটেড নর্থ রাইডার্স ৪ উইকেটে পরাজিত করে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে রূম্পা সিনহা ৫৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫২, মৌচাতি দেবনাথ ১৬ বল খেলে  ১২ এবং অন্তরা দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। ইউনাটেড নর্থ রাইডার্সের পক্ষে সেবিকা দাস, নিবেদিতা দাস, পূজা দাস এবং প্রীয়া সূত্রধর ১ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে শেষ বলে জয় ছিনিয়ে নেয় ইউনাটেড নর্থ রাইডার্স। দলের পক্ষে শিউলি চক্রবর্তী ৫২ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ (‌অপ:‌),পূজা পাল ‌১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং সেবিকা দাস ২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ (‌অপ:‌) রান করেন। ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সের পক্ষে মামন রবি দাস (‌২/‌৯) এবং রূম্পা সিনহা (‌২/‌২৬) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শিউলি চক্রবর্তী।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top