ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। মৌচাক পেয়েছে প্রথম জয়ের স্বাদ। হারিয়েছে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে মৌচাক ১০ উইকেটে বিশাল জয় পেয়েছে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টার কে পরাজিত করে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডের খেলায় টস জিতে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহন সরকার সর্বাধিক ৩৯ রান পায়। জবাবে মৌচাকের স্নেহাংশু রায় এবং সৃজিত সরকার এর ওপেনিং জুটি অনবদ্য ব্যাটিং উপহার দিয়ে দলকে জয় এনে দেয়। স্নেহাংশু ৪০ রানে এবং সৃজিত ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। মৌচাকের আইজ্যাক দেববর্মা ২১ রানে তিনটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত বোলিং প্রতিভার পরিচয় দেয় এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পায়।

অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে প্রথম জয় মৌচাকের
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















