News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ার গামাইবাড়িতে হিমঘর পাঁচ বছর যাবত বিকল, কৃষকরা হতাশ
Image

তেলিয়ামুড়ার গামাইবাড়িতে হিমঘর পাঁচ বছর যাবত বিকল, কৃষকরা হতাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷  তেলিয়ামুড়ার গামাই বাড়িস্থিত কোল্ড স্টোরেজটি পাঁচ বছর যাবত বিকল৷  পুনরায় সচল করার নেই কোন উদ্যোগ৷ যার ফলে বিপাকে পড়েছেন আলু চাষিরা৷ বাম দলের নেতৃত্বরা কৃষক দরদী বলে হাঁক ডাক দিয়ে মাঠ ময়দান সরগরম করে তুললেও প্রকৃতপক্ষে বাম দল কৃষকদের কতটা প্রকৃত বন্ধু বা দরদী এটা মূলত উপলব্ধি করা যায় তাদের কাজকর্মের মধ্য দিয়ে৷ কৃষকদের প্রতি দরদ দেখিয়ে তেলিয়ামুড়ার গামাই বাড়িতে একটি তেলিয়ামুড়া কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছিল৷ এই কোল্ড স্টোরটি ২০০২ সালের ৪ এপ্রিল  ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করেছিল তৎকালীন বাম সরকার৷ এই কোল্ড স্টোরটি উদ্বোধনের পর কৃষকরা আশায় বুক বেঁধে ছিল তারা কোল্ড স্টোরে আলু রেখে সংরক্ষণ করতে পারবে৷ ওই সময় আলু চাষিরা আলুও রেখেছিল কোল্ড স্টোরটিতে৷ কিন্তু কোল্ড স্টোরে থাকা জনা কয়েক জন কর্মচারীর দায়িত্ব জ্ঞান হীনতার  কারণে  কৃষকদের রাখা আলুর পচন প্রক্রিয়া ঘটেছিল বাম আমলেই৷ কালের বিবর্তনে বাম আমলেই কৃষকদের স্বার্থে গড়া সাদের কোল্ড স্টোরেসটি অকেজো হয়ে পড়ে৷ বর্তমানেও গামাই বাড়ি স্থিত কোল্ড স্টরেসটি অকেজো৷ এই অবস্থায় দীর্ঘ বছরের পর বছর ধরে আলু চাষিরা মহাবিপাকে কোল্ড স্টোরেজে থাকা অত্যাধুনিক বিভিন্ন মেশিন গুলি পড়ে থাকতে থাকতে জং ধরে গেছে৷ বর্তমানে এই কোল্ড স্টোরে জৈনক এক চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন৷ তিনি  কথা প্রসঙ্গে জানান বিগত পাঁচ বছর ধরে কোল্ড স্টোরটি সম্পূর্ণরূপে অকেজো৷ অন্যদিকে এই কল্ডো স্টোর টি সংস্কার করে পুনরায় সচল করার কোন উদ্যোগ নিচ্ছে না বর্তমান রাজ্য সরকারও৷  এতে আলুর চাষিরা মহা বিপাকে পড়েছে৷

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top