News Flash

  • Home
  • বিদেশ
  • মিজোরামের চামফাই জেলায় পাহাড়ি রাস্তা থেকে ১৫০ ফুট নীচে খাদে ক্যাব, মহিলা সহ হত পাঁচ
Image

মিজোরামের চামফাই জেলায় পাহাড়ি রাস্তা থেকে ১৫০ ফুট নীচে খাদে ক্যাব, মহিলা সহ হত পাঁচ

আইজল, ৩০ ডিসেম্বর (হি.স.) : মিজোরামের চামফাই জেলায় পাহাড়ি রাস্তা থেকে ১৫০ ফুট নীচে গভীর খাদে একটি যাত্রীবাহী ক্যাব পড়ে সংঘটিত দুর্ঘটনায় এক মহিলা সহ মৃত্যু হয়েছে পাঁচজনের। দুর্ঘটনাটি আজ শুক্রবার সকালের দিকে সংঘটিত হয়েছে।

বছরের শেষ দিন সংঘটিত দুর্ঘটনায় শোকে মর্মাহত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম। আজ (৩০ ডিসেম্বর) সকালে আইজল থেকে জোখাওথারগামী ম্যাক্সি ক্যাব সার্ভিসের যাত্রীবাহী একটি টাটা সুমোয় মোট আটজন আরোহী ছিলেন। কিন্তু চাম্পাই জেলার চুংতে এলাকায় পাহাড়ি রাস্তা থেকে ১৫০ ফুট নীচে খাদে পড়ে গেলে একজন মহিলা সহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

জেলা পুলিশ সূত্রে মৃতদের পাকজাং গ্রামের বাসিন্দা জনৈক শিশুপুত্রের মা পার্থাই মুংসিয়ানডাংগা (৩৭), সিয়ালতুই গ্রামের গিন্সিয়ানখুপা (৩২), চিচাই গ্রামের বাসিন্দা তিয়ালিয়ানচুয়া (37) এবং জোখাওথার গ্রামের লালুংঘনেমা (৩৬)।পাঁচজন ছাড়াও এক শিশুসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনায় এক শিশুসন্তান সহ আরও তিনজন গুরুভাবে আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহত তিন ব্যক্তিকে চাম্পাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী শহরে রেফার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খহর পেয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী টিজে লালনুন্টলুয়াঙ্গা চাম্পাই জেলা হাসপাতালে মৃত ও আহত রোগীদের দেখতে গিয়েছেন।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top