News Flash

  • Home
  • বিদেশ
  • অং সান সু চি’র আরও সাত বছরের কারাদণ্ড
Image

অং সান সু চি’র আরও সাত বছরের কারাদণ্ড

নেপিদা, ৩০ ডিসেম্বর (হি. স.) : সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মায়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র আরও সাত বছরের কারাদণ্ড হয়েছে। দুর্নীতির দায়ে সু চিকে দোষী সাব্যস্ত করে শুক্রবার এই সাজা দিয়েছে দেশটির সারমিক আদালত । এর ফলে এপর্যন্ত বিভিন্ন মামলায় ক্ষমতাচ্যুত এই নেত্রীর মোট ৩৩ বছরের সাজা হল।

এক মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া করার সময় সরকারি আইন লঙ্ঘন করেছেন তিনি- এমন অভিযোগ করে সামরিক ঝুন্টা সরকার। শুক্রবার মায়ানমারের সামরিক আদালতে সু চির পাঁচটি অভিযোগের বিষয়ে বিচারকাজ শুরু হয়। এই সময় আদালত দুর্নীতির দায়ে সু চিকে দোষী সাব্যস্ত করে এবং সাত বছরের কারাদণ্ড দেয় ।

চলতি বছর সামরিক আদালতের গোপন কক্ষে সু চির বিচারকাজ শুরু হয়। কোভিড বিধি লঙ্ঘন, ওয়াকি-টকি আমদানি ও সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ ১৪টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সু চি। তবে সু চির বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিচার চলাকালে তার আইনজীবীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ক্ষমতা হারানোর পর ৭৭ বছর বয়সী নোবেল বিজয়ী সু চি তার বেশিরভাগ সময় রাজধানী নে পি দাওতে গৃহবন্দি অবস্থায় কাটিয়েছেন। এদিকে গত সপ্তাহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ মায়ানমারে সহিংসতা বন্ধ ও সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এই রেজুলেশনে চিন ও রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে।-

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top