News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ বিবৃতি : ত্রিপুরায় তাঁরা যত কাছাকাছি আসবে, বিজেপির জয় তত নিশ্চিত হবে, দাবি মুখ্যমন্ত্রীর
Image

বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ বিবৃতি : ত্রিপুরায় তাঁরা যত কাছাকাছি আসবে, বিজেপির জয় তত নিশ্চিত হবে, দাবি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় বামফ্রন্ট ও কংগ্রেস পরস্পরের যত কাছাকাছি আসবে, বিজেপির জয় ততই নিশ্চিত হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা আজ এভাবেই বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর মতে, সিপিএম ও কংগ্রেস মিলে বিজেপির জন্য নির্বাচনী লড়াই সহজ করছে।

তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে একই ছাদের তলায় আসতে গিয়ে বামফ্রন্ট ও কংগ্রেস নীতি-আদর্শের বিসর্জন দিচ্ছে। ফলে, তাঁরা কার্যত আমাদের কাজ সহজ করে দিচ্ছে। তাতে, নির্বাচনে জেতার জন্য আমাদের বিশেষ কসরত করতে হবে না। নির্বাচনের ফলাফলে তা প্রমাণিত হবে, জোর গলায় বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, ত্রিপুরার মানুষ নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের জোটকে ভোট দেবেন না। পশ্চিমবঙ্গের পরিণাম আমরা সকলেই অবগত আছি। ত্রিপুরায় তার পুনরাবৃত্তি ঘটবে, আশা প্রকাশ করে বলেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, তবুও পরিষেবায় দুর্ভোগ : মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের কোনও ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top