News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত উভয়পক্ষের নয়জন
Image

ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত উভয়পক্ষের নয়জন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ ডিসেম্বর৷৷ গ্রামীণ ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটে তীব্র উত্তেজনা৷আহত উভয় পক্ষের নয়৷ তারমধ্যে চার জনের অবস্থা গুরুতর৷ মামলা পাল্টা মামলা ঘটনা ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানাধীন ভারত বাংলা সীমান্তের বাঙ্গালজুম চার নং ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বাঙ্গালজুম এলাকায় গ্রামীণ ফুটবল খেলা চলছিল৷তখন ফুটবল পাসিং নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডা বাঁধে৷ পরবর্তীতে তা পারিবারিক ভাবে মারপিটে রুপ নিলে এক পক্ষের সাত জন আহত হয়৷আহতরা যথাক্রমে রাজিব তাঁতি (৩৬),সুরজ তাঁতি (২০),নরেশ তাঁতি (৪০),দুলু তাঁতি (২৮),সুজিত তাঁতি (১৫),অমৃকা তাঁতি (৪০) ও কুমারী তাঁতি (৩০)৷সাথে অপর পক্ষের দুই জন অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হয়৷ যদিও তাদের নাম জানা যায় নি৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানা ও প্রেমতলা দমকল কর্মীরা৷ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷বাকিরা কদমতলা হাসপাতালেই চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ পাশাপাশি সানীয় থানায় উভয় পক্ষের তরফে মামলা পাল্টা মামলা রুজু হয়েছে৷গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে৷

Releated Posts

মেলাঘরের তকসাপাড়ায় পুলিশের বড় সাফল্য: ড্রাম ভর্তি ১৪৮ কেজি গাঁজা সহ আটক ১

আগরতলা, ৯ মে: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। তকসাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল…

ByByTaniya Chakraborty May 9, 2026

বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

বিশ্রামগঞ্জ, ৯ মে : বিশ্রামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে তিনটি…

ByByTaniya Chakraborty May 9, 2026

উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক

বিশালগড়, ৯ মে: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ৯ মে: সাতসকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায়। পারিবারিক অশান্তির…

ByByTaniya Chakraborty May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top