News Flash

Image

নরসিংগড়ে রাস্তা সংস্কারের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগমের দুই নম্বর ওয়ার্ডের নরসিংগড় এর নরসিংগড় বগাদি রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে পুরো নিগম৷  বিধায়ক দিলীপ দাসকে সঙ্গে নিয়ে মেয়র বৃহস্পতিবার রাস্তাটি সরে জমিনে পরিদর্শন করেছেন৷ বৃহস্পতিবার আগরতলার পুর নিগমের দুই নম্বর ও তিন নম্বর ওয়ার্ডের কিছু রাস্তা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার৷ সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক দিলীপ দাস৷  তিনি প্রতিশ্রুতি দেন রাস্তাগুলিকে মেরামত করার৷ প্রসঙ্গত দীর্ঘ ২৬ বছর ধরে  রাস্তাগুলোর কোন রকমের মেরামত করা হয়নি বলে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়৷ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই  বৃহস্পতিবার এলাকার বিধায়ক দিলীপ দাস এবং পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় নর্থ জোনাল চেয়ারম্যান সহ আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন৷ এলাকা পরিদর্শনকালে মেয়র বলেন দীর্ঘদিন ধরে দুই নম্বর ওয়ার্ডের নরসিংগড় থেকে বগাদি যাওয়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে৷ রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷৷ তবে রাস্তাটি ১২ ফুট প্রশস্ত করতে হবে৷ এ বিষয় নিয়ে এলাকার লোকজনদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং রাস্তাটি ১২ ফুট প্রশস্ত করার জন্য উভয় দিক থেকে জায়গা ছেড়ে দেওয়া হলেই দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বস্ত করেছেন মেয়র দীপক মজুমদার

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top