News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে ক্রিকেট : বীরজিত, প্রাণজিতের বোলিং দাপটে পর্যূদস্ত কেবিআই-বি
Image

উদয়পুরে ক্রিকেট : বীরজিত, প্রাণজিতের বোলিং দাপটে পর্যূদস্ত কেবিআই-বি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।। উদয়পুরে ছোটদের ক্রিকেটে কেবিআই কোচিং সেন্টার বি দলের ব্যাটার্সরা প্রচন্ড ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। ১০ ওভার উইকেটে টিকে ছিল, কিন্তু ওভার প্রতি এক রান করে হলেও ১৬ রান হতো। সেস্থলে সাকুল্যে আট রান সংগ্রহ করতে পেরেছে পুরো দল। উদয়পুর ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে দিনের খেলায় জামজুরি কোচিং সেন্টার ৮৫ রানের ব্যবধানে কেবিআই-বি দলকে পর্যূদস্ত করেছে। জামজুরি মাঠে খেলা শুরুতে টস জিতে জামজুরি কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে জামজুরি কোচিং সেন্টার ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভজিৎ বর্ধনের ৩৪ ও প্রসেনজিৎ চন্দ্রের ১৫ রান উল্লেখযোগ্য। কেবিআই বি দলের তন্ময় দাস, বিপ্রজিত দাস ও রাহুল দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। যেভাবে ব্যাট করতে নেমে প্রচন্ড ব্যাটিং ব্যর্থতায় সাতজন-ই শূন্য রানে পেভিলিয়নে ফেরে। ১৬ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে মাত্র আট রান সংগ্রহ করতে সক্ষম হয়। জামজুরির বীরজিৎ দাস একাই ৬টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পায়। এছাড়া, প্রানজিৎ দেব বিনা রানে তিন উইকেট পেয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top