News Flash

  • Home
  • খেলা
  •  অমরপুরের ক্রিকেট : শিক্ষা সদনকে হারিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী
Image

 অমরপুরের ক্রিকেট : শিক্ষা সদনকে হারিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।। অমরপুরেও চলছে ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। অমরপুর ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে সোমবার অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল তিন উইকেটে জয়ী হয়েছে। হারিয়েছে চারুভারতী শিক্ষা সদনকে। চন্ডিবাড়ি গ্রাউন্ডে সীমিত চল্লিশ ওভারের ম্যাচ। টস জিতে শিক্ষা সদন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে তারা ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অতিরিক্ত খাতে প্রাপ্ত ৫০ রান তাদের অন্যতম। ইংলিশ মিডিয়াম স্কুলের আবরিত সাহা, বিরাজ দেব দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল দল ২৯ ওভার ১ বল খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। তারাও অতিরিক্ত পেয়েছে ৩৫ রান। এছাড়া, উদয়ন পালের ১২ এবং আদিত্য সাহার ১৭ রানের পর বিভোর সাহা (১০) শেষ দিকে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। শিক্ষা সদনের আনুস দাস ও দীপ প্রান্ত সাহা দুটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top