News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামে বঞ্চিত রাগনার নির্মল, রামেও জুটেনি সরকারী ঘর
Image

বামে বঞ্চিত রাগনার নির্মল, রামেও জুটেনি সরকারী ঘর

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৭ ডিসেম্বর৷৷  ত্রিপুরা রাজ্যে বিজেপি শাসন কালে সকল সরকারী সুযোগ সুবিধা থেকে চির বঞ্চিত বিজেপি সমর্থিত এক পরিবার৷ ঘটনা উত্তর জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের রাগনা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে৷ পরিবারের লোকজন থেকে জানা গেছে,তারা বহু পুরনো বিজেপি দেল সমর্থিত৷ বাম আমলে অনেক কষ্ট করে চললেও বিজেপি আমলে মনে করেছিলেন তাদের কপালে এবার হয়তো কিছুটা সুখ ফিরে আসবে৷ কিন্তু সমস্যা আগের থেকে আরো ভয়াবহ রূপ ধারন করে৷ বর্তমানে এই পরিবারটি যে মাটির ঘরে বসবাস করছেন সেই ঘরের ছাউনী নেই৷রোদ বৃষ্টি থেকে বাঁচতে ভাড়া করে ত্রিপাল দিয়ে ছাউনী দিয়েছেন বলে জানান পরিবারের বড় ছেলে অজিত পাল৷ তিনি আরো জানান, বৃদ্ধ মা বাবাকে নিয়ে দীর্ঘ দিন ধরে ভাঙা ঘরে বসবাস করছেন তারা৷ বহুবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও একটি সরকারী ঘর আজ পর্যন্ত তাদের কপালে জোটেনি৷ বেশ কিছুদিন আগে মায়ের নামে বন্ধন থেকে ঋণ নিয়ে একটি ঘর তৈরি শুরু করেছিলেন৷সে সময় স্থানীয় পঞ্চায়েত প্রধান দীপ্তি পাল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যা সীতা পাল, ওয়ার্ড মেম্বার নিখিল ও শিপ্রা পাল,বুথ সভাপতি সহ অনেকের কাছে কাতর আবেদন জানিয়েছিলেন একটি সরকারি ঘরের৷অভিযোগ সেই সময় পঞ্চায়েত প্রধান তাকে আশ্বস্ত করেছিলেন, ঘরটি তৈরি না করার জন্য৷ পঞ্চায়েতের তরফে তাদেরকে একটি সরকারী ঘর বরাদ্দ করবেন৷ কিন্তু দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হওয়ার সময় এসে গেলেও আজ অবধি সরকারি ঘর থেকে শুরু করে কোন কিছুই তাদের কপালে জোটেনি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা৷ তিনি আরো অভিযোগ করে বলেন, সরকারি ঘর পেতে তাকে রেশন কার্ড আলাদা করার জন্য বলা হয়৷সেই মোতাবেক পঞ্চায়েতে রেশন কার্ড আলাদা করতে গেলে তার কাছে থেকে পঞ্চায়েতের এক সদস্য নির্মল মালাকার ১৫০০ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি৷ কিন্তু আজ পর্যন্ত তাদের রেশন কার্ড আলাদা করে দেওয়া হয়নি৷ তাদের বিপিএল রেশন কার্ড থাকা সত্ত্বেও ঘর না পাওয়ার এই দুঃখ যন্ত্রণা বুকে নিয়ে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন৷সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহারা হস্তক্ষেপ কামনা করেন৷ তারা বলেন, একটি বারের জন্য তাদের পরিবার সাথে দেখা করার আবেদন জানিয়েছেন৷ তারা চান মুখ্যমন্ত্রী নিজে এই ঘটনা প্রত্যক্ষ করে তা সঠিক কিনা তা যাচাই করার জন্য৷ তবে এই ঘটনা সামনে আসতেই শুভ বুদ্ধি সম্পন্ন মহলে ছিঃ ছিঃ রব উঠেছে৷

Releated Posts

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top