News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্র স্মৃতি ফুটবল :‌ সুরজের হ্যাটট্রিকে টাউনকে হারিয়ে জয়ে ফিরলো লালবাহাদুর
Image

চন্দ্র স্মৃতি ফুটবল :‌ সুরজের হ্যাটট্রিকে টাউনকে হারিয়ে জয়ে ফিরলো লালবাহাদুর

লালবাহাদুর-‌৩ (‌সুরজ-‌হ্যাটট্রিক)

টাউন -‌০‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। শেষ ম্যাচে পরাজয়ের ফলে লাল-‌হলুদ শিবিরে ছিলো আশঙ্কার কালো ছায়া। পারবে তো দল সুপার ফোরে যেতে ওই প্রশ্ন উকি মারছিলো সমর্থকদের মধ্যেও। ফলে শনিবার ম্যাচে জয ছাড়া বিকল্প কোনও পথ ছিলো না খোকন সাহা-‌র দলের কাছে। সমর্খরা আশা করেছিলো দুর্বল টাউনকে ছিঁড়ে খাবে এদিন লাল-‌হলুদ ব্রিগেড-‌রা। কার্যত এর ছিটেফোটাও দেখা গেলো না। জয় পেলেও মন ভরাতে পারেননি লালবাহাদুরের ফুটবলাররা। অপরদিকে অগোছালো ফুটবল খেললো টাউন ক্লাব। ফলে যা হবার তা ই হলো। তিন গোল হজম করে পরাজয়কে সঙ্গী করেই মাঠ ছাড়লো রাজু লামার ছেলেরা। শনিবার উমাকান্ত ময়দানে লালবাহাদুর ব্যায়ামগার মুখোমুখি হয় টাউন ক্লাবের। ম্যাচে সুরজের হ্যাট্রিকের সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো লালবাহাদুর। তবে বেশ কয়েকটি প্রশ্ন চিহ্নও রেখে গেলো। পারবে তো সুপারে যেতে?‌ এমন পারফরম্যান্সের পর। ওই প্রশ্নটাই খেলা শেষে শোনা গেলো দলীয় সমর্থকদের মুখে। ম্যাচের শুরুতেই নিশ্চিত দুটো গোলের সুযোগ পায় টাউন শিবির। তবে ওপেন নেট পেয়ে ও সেগুলোকে কাজে লাগাতে পারেনি টাউনের ফুটবলাররা। এরপর ধীরে ধীরে টাউন ফুটবলের মান কমতেই থাকে। ওই সুযোগটা কাজে লাগিয়ে প্রথমার্ধে গোল ও আদায় করে নেয় লালবাহাদুর। গোলটা করেন সুরজ। ১-০ তে শেষ হলো প্রথমার্ধ। বিরতির পর ফের শুরু হয় ম্যাচ। তবে টাউনের খেলায় কোনো পরিবর্তন হয়নি। লালবাহাদুরের খেলার মানও সেরকম কিছুই দেখা গেল না। প্রাপ্তি বলতে সুরজের গোলই। দ্বিতীয়ার্ধে সুরজ দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পুরন করে নেন। তিন গোল হজম করে একটি গোল ও কিন্তু পরিশোধ করতে পারেনি টাউন ক্লাব। সুবাদে জয় হাসিল করে পয়েন্ট ছিনিয়ে নেয় লালবাহাদুর। ম্যাচের সেরা ফুটবলার হলেন লালবাহাদুরের সুরজ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top