News Flash

  • Home
  • বিদেশ
  • পরপর রকেট হামলায় বিকট শব্দে কেঁপে উঠল কিয়েভ
Image

পরপর রকেট হামলায় বিকট শব্দে কেঁপে উঠল কিয়েভ

কিয়েভ, ১৬ ডিসেম্বর (হি. স.) : রাশিয়ায় পরপর রকেট হামলায় বিকট শব্দে কেঁপে উঠল কিয়েভ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি আবাসন লক্ষ্য করে রুশ সেনা রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলা হয়েছে কিয়েভের দক্ষিণ-পশ্চিমের হোলোসিভিস্কি এলাকায়। সমান্তরালভাবে রকেট হামলা চলে দেসনিয়াঙ্কি এবং নিপ্রোভেস্কিতেও। কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে বলেই মনে করা হচ্ছে।

এই বিস্ফোরণের খবর দিয়েছে কিয়েভের মেয়র ভিতালিয়ে ক্লিতশচক। রুশ রকেট হামলার লক্ষ্য ছিল এখানকার একটি বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির ভয়াবহ ক্ষতি হয়েছে বলেই খবর। কিয়েভ ছা়ড়াও ইউক্রেনের মধ্যাঞ্চলেও রাশিয়া রকেট হামলা চালিয়েছে। হামলা হয়েছে পূর্ব খারকিভ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হমলা হওয়ায় কিয়েভের বিরাট একটি অংশ অন্ধকারে ডুবে রয়েছে। এই হামলার খবর দিতে গিয়ে দক্ষিণ ইউক্রেনের মাইকোলেভ প্রদেশের গভর্নর জানিয়েছেন, শুক্রবার রাশিয়া একসঙ্গে ৬০টি রকেট হামলা চালায়। ইউক্রেনের বিরুদ্ধে সাম্প্রতিক রুশ সেনা অভিযানের প্রেক্ষিতে শুক্রবার প্রথমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ এবং পার্শ্ববর্তী এলাকা। রকেট হামলায় কৃষ্ণসাগর উপকূলবর্তী এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও জানা যায়নি।

Releated Posts

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…

ByByNews Desk Jul 11, 2026

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top