News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতি মামলায় ‘প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব’ করার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Image

নিয়োগ দুর্নীতি মামলায় ‘প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে তলব’ করার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় আরও কড়া কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবারবিচারপতি দাবি করেন, অবিলম্বে ভুয়ো নিয়োগ বাতিল করুক পর্ষদ।

বেআইনিভাবে নিযুক্তদের নিয়োগ বাতিল না হলে প্রয়োজনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এজলাসে হাজিরার নির্দেশের হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

গত ৯ নভেম্বর তিনি জানান, ‘‘পর্ষদ মোটেই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না।’’ দরকার পড়লে তিনি ওই পরীক্ষা বন্ধ করে দেবেন। বেআইনি ভাবে নিযুক্তদের চাকরি বাঁচাতে গিয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য মন্ত্রিসভা৷ গত ২৫ নভেম্বর তিনি জানান, ‘‘অযোগ্যদের চাকরি বাঁচাতে তৈরি করা শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি বাতিল না করলে প্রয়োজনে গোটা মন্ত্রিসভাকে আদালতে ডেকে পাঠানো হবে।” শুধু তাই নয়, প্রয়োজনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতীক প্রত্যাহার করার জন্য তিনি নির্বাচন কমিশনকে বলবেন বলেও হুঁশিয়ারি দেন বিচারপতি৷

এর পর গত ৬ ডিসেম্বর ৪২,৫০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানিতে সওয়াল জবাবের সময় ক্রুদ্ধ হয়ে তিনি বলেন, “ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব ৷”

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top