News Flash

  • Home
  • দেশ
  • বিহারে বিষমদে মৃত্যু ৯ জনের, বিধানসভায় ক্ষোভে ফেটে পড়লেন নীতীশ
Image

বিহারে বিষমদে মৃত্যু ৯ জনের, বিধানসভায় ক্ষোভে ফেটে পড়লেন নীতীশ

পাটনা, ১৪ ডিসেম্বর (হি.স.): বিহারে বিষমদ খেয়ে ফের মৃত্যু! এবারের সরণ জেলার ছাপড়া এলাকায় বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারালেন ৯ জন। আদৌ বিষমদ খেয়ে নাকি অন্য কোনও কারণে তিনজনের মৃত্যু হয়েছে, তা জানতে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বুধবার সকালে পুলিশ সুপার এস কুমার জানিয়েছেন, সরণ জেলার ছাপড়া এলাকায় প্রাণ হারিয়েছেন তিনজন। সন্দেহজনক মৃত্যুর কারণ জানতে তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি খবর পেয়েছি আরও কয়েকজন অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইসুয়াপুর থানার অন্তর্গত দইলা গ্রাম ও মাশরাক থানার অন্তর্গত ইয়াদু মোড়ে ঘটনাটি ঘটেছে। এখানে গ্রামেই তিনজনের মৃত্যু হয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু”জনের মৃত্যু হয়। মৃতরা হলেন-সঞ্জয় সিং, হরিন্দর রাম, কুণাল সিং ও অমিত রঞ্জন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

এদিকে, বিষমদে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এদিন বিরোধীদের প্রশ্নে রেগে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি রেগে গিয়ে বলেন, “আপনারা মদ্যপ।”

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top