News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলংয়ের সভা থেকে সাকেত গোখলেকে গ্রেফতার নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার
Image

শিলংয়ের সভা থেকে সাকেত গোখলেকে গ্রেফতার নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

শিলং, ১৩ ডিসেম্বর (হি.স.): মেঘালয়ের সভা থেকে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে পাশে নিয়ে তার গ্রেফতারের প্রসঙ্গত তুলে কেন্দ্রকে তীব্র আক্রমন করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করে যা খুশি করছে বলে তোপ দাগেন তিনি।
মেঘালয় সফরে গিয়ে বিজেপির উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার শিলংয়ে একটি সভা করেন তিনি। সেই সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এই ইস্যুতে এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। জাতীয় মুখপাত্র সাকেতের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘নেতা হতে গেলে ধৈর্য্য বাড়াতে হয়। সহ্য করতে হয়।’ কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করে যা খুশি করছে বলেও তোপ দাগেন তিনি। কেন মেঘালয়কে অবহেলা করছে কেন্দ্র? এই প্রশ্নও তোলেন। সেই সঙ্গে মমতা বলেন, ’গুয়াহাটি থেকে মেঘালয়কে শাসন করা যাবে না। মেঘালয়ের মানুষই মেঘালয়কে শাসন করবে। বহিরাগতরা নয়।’
প্রসঙ্গত, ২০২৩-এ মেঘালয়ে বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখে উত্তর-পূর্বের রাজ্যটিতে সংগঠন শক্তিশালী করতে জোর দিয়েছে ঘাসফুল শিবির। সেই লক্ষ্যে সোমবার মেঘালয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় জনগণের মন জয়ে উদ্যোগী হয়েছেন তাঁরা। তৃণমূল মেঘালয়ে জিতলে শ্রমিক উন্নয়ন তহবিল গড়বে বলে এদিনের সভায় মন্তব্য করেন মমতা। পাশাপাশি এরাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top