News Flash

  • Home
  • দিনের খবর
  • শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করলেন মদন মিত্র
Image

শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করলেন মদন মিত্র

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে থাকাকালীন রহস্যমৃত্যুতে এবার শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করলেন মদন মিত্র।

রাজ্যের বিরোধী দলনেতার ডিসেম্বর-তত্ত্বকে হাতিয়ার করে গ্রেফতারি দাবি মদনের। তিনি বলেন, ‘শুভেন্দুই বলেছিলেন ১২ ডিসেম্বর অপারেশন হবে। সবার আগে শুভেন্দুকে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত। এটা আত্মহত্যা না খুন, কে বলবে?’

প্রসঙ্গত, লালনের স্ত্রী রেশমা অভিযোগ করেছেন, সোমবার দুপুরে লালনকে নিয়ে যাওয়া হয়েছিল বগটুই গ্রামে। দুপুরে গ্রাম থেকে মারতে মারতে ওকে নিয়ে গেল। তার পর বিকেলে ওকে মেরে শৌচাগারে ঝুলিয়ে দিয়েছে। যে শৌচাগারে ওর দেহ পাওয়া গিয়েছে, সেখানে এক জন দাঁড়ালে মাথা ঠেকে যাবে। সেখানে আমার স্বামীর ঝুলন্ত দেহ কী ভাবে পাওয়া গেল সেটাই ভাবার। ওরা আমার স্বামীকে মেরে ঝুলিয়ে দিয়েছে।’’

সিবিআই আধিকারিকরা তাঁর গায়েও হাত দিয়েছে বলে অভিযোগ করেছেন রেশমা। তিনি বলেন, ‘‘আমাকে সিবিআইয়ের রাহুল, বিলাস, ভাস্কর মারধর করেছে। আমাকে ঘাড়ে, পিঠে, পায়ে মেরেছে। আমাকে ওরা বলেছিল, ‘তোর স্বামীকে শেষ বার দেখে নে। আজ তোর স্বামী শেষ। আমরা তোর স্বামীর খেলা খেলে দেব আজকে।’’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top