News Flash

  • Home
  • বিদেশ
  • পশ্চিম ইউক্রেনে রাশিয়ার হামলা
Image

পশ্চিম ইউক্রেনে রাশিয়ার হামলা

মস্কো, ৯ ডিসেম্বর (হি.স.): রাশিয়ার সেনারা পশ্চিম ইউক্রেনের বাড়িঘরে হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তারা বৃহস্পতিবার এই দাবি করেছে। ওই অঞ্চলের স্থল ও আকাশ অংশে এই হামলা চালানো হয়। যুদ্ধে ইউক্রেনে রাশিয়ার দাবি করা ভূমির সুরক্ষা নিশ্চিতে ক্রেমলিনের মদদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি কর্মকর্তাদের।

দোনেৎস্ক অঞ্চলের সীমানারেখা বরাবর দুই পক্ষের মধ্যে লড়াই চলছিল। সামনের সারির শহর আভদিভকা শহরে রাশিয়ান ট্যাঙ্ক থেকে বৃহস্পতিবার সকালে গোলাবর্ষণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের মুখপাত্র তাতিয়ানা ইগনাচেনকো।

বিলোহোরিভকা গ্রামের দখল নেওয়ার চেষ্টায় লিসিচানস্ক শহরের কাছে রাশিয়া বিশালসংখ্যক সেনা মোতায়েন করেছে। লুহানস্কের গভর্নর এই কথা জানান। আরেকটি অঞ্চলে যুদ্ধরত একজন কমান্ডার বলেন, রাশিয়ার উড়োজাহাজ হামলার তীব্রতা ভয়াবহ।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই ইউক্রেনের একটি টিভি চ্যানেল বলেন, বিলোহোরিভকা গ্রামের দখল নেওয়ার চেষ্টায় আরও মজুদ সৈন্য আনছে। একের পর এক হামলা চলছে। ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, পশ্চিম ও দক্ষিণ ইউক্রেনে নিজেদের দাবি করা অঞ্চলের কমপক্ষে সিংহভাগের নিরাপত্তা নিশ্চিতে সৈন্যরা অগ্রসর হয়েছে।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top